মধুখালীতে জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন:
মধুখালীতে জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

ফরিদপুরের মধুখালীতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শুরুতে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং পরবর্তীতে উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়েও তা ছাড়া হয়।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাঈম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। 

এ ছাড়া রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির ও মিহির কুমার বাবলু, অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের সদস্যসচিব মো. তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন এবং ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিনসহ অনেকে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষিত হবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ ও মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।