এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। বক্তব্যে তিনি বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, “সাইফ উল আরেফীনের মতো একজন দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে ভবিষ্যতে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দেখতে চাই।” তিনি বিদায়ী ইউএনও’র কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাইফ উল আরেফীন কালকিনিতে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর সততা, দক্ষতা ও আন্তরিক আচরণের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাঁকে সিক্ত করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় স্মৃতিচারণ ও বিদায়ী বক্তব্যে পুরো অনুষ্ঠানজুড়ে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
মার্চ ১০, ২০২৫
নভেম্বর ১৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।