এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে গেলে চালক ও যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়েন।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৭) এবং ভ্যানচালক কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে স্বপন খান (৬০)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আগস্ট ১১, ২০২৬
এপ্রিল ৮, ২০২৬
সেপ্টেম্বর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।