এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে আব্দুল্লাহ আল সামী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাতনতলি মুখইর মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল সামী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে। আহতরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ আল সামী তার ছোট ভাইসহ বন্ধুদের নিয়ে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঘুরতে বের হন। বাসায় ফেরার পথে নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে পৌঁছালে রাস্তার ভাঙা অংশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং সঙ্গে থাকা অন্য চারজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে পথচারীরা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, "সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি একটি সড়ক দুর্ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার খবর মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।