এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরহরিরামপুর ইউনিয়নের আনিসের গ্রামের নয়ন মোল্লার ছেলে আসলাম মোল্লা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের একটি মেশিন ধ্বংস করা হয়।
পরবর্তীতে আদার বাজার ও হাজার বিঘা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আরও দুটি মেশিন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “আইন অমান্য করে নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহ নষ্ট করে বালু উত্তোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।