এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ রবিবার সকালে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভা করেছেন।
দুটি সভায়ই প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন নবাগত ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, বিএনপি নেতা আঃ কুদ্দুস আলী, মঞ্জুরুল হক মৃধা, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা, রেশাদ বেগ, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা ও আলামিন মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী এবং ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও জাহাঙ্গীর কবির বেপারীসহ অন্যান্যরা। এসময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর।
বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলায় বখাটেপনা ও মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জবাবে নবাগত ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, চরভদ্রাসন একটি ছোট উপজেলা হলেও এটি নানা দিক থেকে অবহেলিত। উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মার্চ ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।