এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE) বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক - সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে Risk Communication & Community Engagement (RCCE) বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস পিরোজপুর ও ইউনিসেফ বরিশাল এর সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি যোগাযোগ কার্যক্রম জোরদার, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস- আদালত এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।"
সভায় জেলা স্বাস্থ্য বিভাগ,জেলা তথ্য অফিস,স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
এপ্রিল ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।