সদরপুরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৮ পিএম
শেয়ার করুন:
সদরপুরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ফরিদপুরের সদরপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সদরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা, কোনো পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

সমাবেশে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা। প্রত্যেক নাগরিককে নিজ উদ্যোগে নিজ বাড়ি ও তার চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা চত্বরসহ সদরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল স্থানে ফগিং মেশিনের মাধ্যমে মশা নিধনকারী ওষুধ ছিটানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।