এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দেশব্যাপী একযোগে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা ও ৫০৩টি উপজেলার মতো চরভদ্রাসন উপজেলা প্রশাসনও সরাসরি যুক্ত হয়।
ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারি তৎপরতার পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পর চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়।
কর্মসূচিতে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও যোগ করেন, “জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চরভদ্রাসনকে ডেঙ্গুমুক্ত রাখতে সক্ষম হব।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।