এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক নারীকে অপহরণ করে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার সুবেদার পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানার অবস্থান শনাক্ত করে র্যাবের একটি আভিযানিক দল। শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে হাটহাজারীর সুবেদার পুকুরপাড় এলাকার ‘আনোয়ারা ম্যানশন’-এর তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর রাঙ্গুনিয়া মডেল থানায় মাসুদ রানার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭, ৯(১) ও ৩০ ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫ ও ২৭ ধারায় অপহরণ, ধর্ষণ এবং ডিজিটাল মাধ্যমে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছিল। মামলা দায়েরের পর থেকেই সে আত্মগোপনে ছিল।
সেপ্টেম্বর ১, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।