ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার

ফরিদপুর শহর আওয়ামী লীগের নেতা ও ফরিদপুর পৌরসভার সাবেক ১ নম্বর প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনিরকে (৬২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল উত্তর আলীপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করে।

গ্রেপ্তার মনিরুল ইসলাম মনির ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার মৃত শেখ জালাল উদ্দিন আহমেদের ছেলে। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফরিদপুর পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।