এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার বেওলা ও খোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানকালে বেওলা পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় বেওলা গ্রামের মৃত শামসুর মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৩২) ও আফজাল সরদারের ছেলে রুবেল সরদার (২৬)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে উপজেলার খোলাপাড়া গ্রামের শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২) এবং ভর-তেঁতুলিয়া গ্রামের মৃত মোকসেদ আকন্দের ছেলে মাসুম আকন্দ (৪৭)-কে ১০০ টাকা করে জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ভর-তেঁতুলিয়া গ্রামের নাসিরের ছেলে ফরিদ (৫০)-কে ৫০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্র নিশ্চিত করেছে, দণ্ডপ্রাপ্ত পাঁচজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতেই নওগাঁ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
মার্চ ১৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।