এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতায়িত হয়ে সাবেক ইউপি সদস্য নূর ইসলাম (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার ইসলামগাঁথি গ্রামের সাদেক আলীর ছেলে ও তিনি পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
জানা যায়, শনিবার তিনি স্থানীয় একটি কবরস্থানের গাছ কাটছিলেন। এ সময় মেইন লাইনের সাথে ইলেক্ট্রনিক্স করাতের সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম রাজু হাসান বলেন,নূর ইসলাম গাছ কাটার জন্য বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের সাথে ইলেক্ট্রনিক্স করাতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। যে সংযোগটি ছিল অবৈধ।
আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
যুক্তরাষ্ট্র | ১৪ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।