এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছিতে একটি ছাগল চুরি করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার বারাতৈল এলাকা থেকে স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তৎপরতায় তাদের আটক করা হয়। এ সময় চুরি হওয়া ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার মো. শহীদ ও তার স্ত্রী মোসা. জেসমিন খাতুন এবং রজকপুর ধোপাপাড়া এলাকার মো. সাগর ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগমের বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়। চোর চক্রটি ছাগলটি নিয়ে অটোরিকশায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন।
ওই সময় ঘটনাস্থলের কাছাকাছি টহল ডিউটিতে নিয়োজিত ছিল বদলগাছি থানা পুলিশের একটি দল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও টহল পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় উপজেলার বারাতৈল এলাকা থেকে চোর চক্রের ওই তিন সদস্যকে অটোরিকশা ও চুরি যাওয়া ছাগলসহ হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে টহল পুলিশের দ্রুত পদক্ষেপের কারণেই এই চোর চক্রটিকে চুরি হওয়া ছাগল ও ব্যবহৃত গাড়িসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জেলাজুড়ে চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ছাগল চুরির এ ঘটনায় ভুক্তভোগী নাজমা বেগম বাদী হয়ে বদলগাছি থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
জুলাই ১৬, ২০২৫
মে ৩০, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ১০ জুন, ২০২৬
ক্রিকেট | ১০ জুন, ২০২৬
ফুটবল | ১০ জুন, ২০২৬
বিনোদন | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।