এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় ‘রিড থানচি ট্রেড সেন্টার শপিং মার্কেট’-এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি এবং মো. আবু সামাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মার্কেট প্রাঙ্গণে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. ইচ্ছাক এবং সঞ্চালনা করেন মো. টিটু।
সভায় উপস্থিত সদস্যদের লিখিত গোপন ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সাত সদস্যবিশিষ্ট এই পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মো. টিটু ও খায়রুল জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক, কোষাধ্যক্ষ মো. লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম।
নির্বাচনোত্তর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, মার্কেটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রিড থানচি ট্রেড সেন্টারকে একটি আধুনিক ও ক্রেতাবান্ধব মার্কেট হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক মো. আবু সামাদ বলেন, “সকল ব্যবসায়ীর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। মার্কেটের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
অক্টোবর ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।