এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"বিএনপির আমাদের শেখাতে হবে না আমরা কীভাবে কর্মসূচি করব। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন, তাই সেই ব্যর্থ দলের নসিহত নিয়ে আমাদের কার্যক্রম ঠিক করতে হবে না"—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সাফ জানিয়ে দেন, "আমরা জাতীয় পার্টির মতো কোনো ‘পোষা’ বিরোধী দল হব না; বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে।"
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের ঘোষিত কর্মসূচি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে সারজিস আলম বলেন, "বিএনপির কেউ কেউ বলছেন আমাদের কর্মসূচি নাকি লংমার্চ নয়, রোডমার্চ কিংবা ‘লং ড্রাইভ’। আমাদের কর্মসূচি যদি লং ড্রাইভ হয়, তবে অতীতে বেগম খালেদা জিয়া যা করেছিলেন সেটাও লং ড্রাইভ ছিল। আর ওনারটা যদি লংমার্চ হয়ে থাকে, তবে আমাদেরটাও লংমার্চ। আপনারা যখন ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দিয়েছিলেন, তখন মাত্র একটি বালুর ট্রাক দিয়েই আপনাদের পুরো কর্মসূচি ভণ্ডুল করে দেওয়া হয়েছিল; সেই বালুর ট্রাকটুকুও আপনারা সরাতে পারেননি। সুতরাং বিরোধী দল হিসেবে আপনারা ব্যর্থ ছিলেন।"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা আমাদের কর্মসূচি নিজেরাই নির্ধারণ করব। বিএনপি যদি মনে করে তারা আমাদের প্রতিরোধ করবে, তবে তার পরিণতি কখনোই ভালো হবে না।"
বক্তব্যে মতপ্রকাশের স্বাধীনতা ও তারেক রহমানের ভূমিকার কড়া সমালোচনা করে সারজিস আলম বলেন, "আমাদের দলের সিফাত নামের এক ছেলে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে অশোভন ভাষা ব্যবহার করায় আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলাম। কারণ, আমরা কোনো গালিগালাজ সমর্থন করি না। কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে এক বছর আগের পুরোনো সন্ত্রাসবিরোধী মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে, রিমান্ডে নিয়েছে এবং এখনও জামিন দেয়নি। মুখে তারেক রহমান বাকস্বাধীনতার কথা বললেও বাস্তবে তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। মুখে বলবেন সমালোচনা করার স্বাধীনতা দিচ্ছেন, আর ভেতরে ক্ষমতা খাটিয়ে মিথ্যা মামলায় জেলে পুরবেন—এটা হতে পারে না।"
জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মার্চ ১৭, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।