এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর

অনলাইন ডেস্কঃ
১২ অক্টোবর, ২০২৬ ১:১৬ পিএম
শেয়ার করুন:
এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দেশটির দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এ দুটি বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে। তবে সার্বিক পরিস্থিতির মধ্যেও জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেখানে অবতরণ করতে পারেনি। বাধ্য হয়ে ফ্লাইটটিকে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে কিছু সময় অবস্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিমানটি পুনরায় দাম্মামের উদ্দেশে যাত্রা করে।

সৌদি আরবের অভ্যন্তরীণ কিছু রুটে বিঘ্ন ঘটলেও সব আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ হয়নি। নিয়মিত সূচি অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমানের নিয়মিত ফ্লাইট ‘বিজি ৩৩৬’। এছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে নির্ধারিত ফ্লাইট ‘বিজি ৫৩৭’-ও যথারীতি যাত্রা করেছে।

এদিকে দাম্মাম ও রিয়াদে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় শিডিউল বিপর্যয়ের মুখে পড়া অন্যান্য ফ্লাইটগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যেই যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।