এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতার উত্তরসূরি অবনী ভূষণ হালদারের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানান বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অবনী ভূষণ হালদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের সান্ত্বনা দেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শিপন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি, ডেন্টাল সার্জন ডা. অমূল্য রতন বাড়ৈ, আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অবনী ভূষণ হালদারের মৃত্যুতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এবং সংশ্লিষ্টদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরলৌকিক কল্যাণ কামনা করেন।
মার্চ ১২, ২০২৫
সেপ্টেম্বর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।