এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে (৭৩) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রইচ সেরনিয়াবাত ওই গ্রামের মৃত সেকেন্দার আলী সেরনিয়াবাতের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে মিছিল করার প্রস্তুতি নেওয়া হয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা পলাতক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।