এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে চুরির অপবাদ দিয়ে ইসরাইল নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে গিয়ে মারধর ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। চুরির এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ‘সাজানো চক্রান্ত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। একই সঙ্গে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরতে গণমাধ্যম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে ইসরাইলের ভাই সিমারুল মণ্ডল এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে সিমারুল মণ্ডল দাবি করেন, গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মো. কদর আলী ও মোছা. মালা খাতুনের বাড়িতে চুরির উদ্দেশ্যে তার ভাই প্রবেশের চেষ্টা করেছেন বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট। মূলত পূর্বপরিকল্পিতভাবে ইসরাইলকে ফাঁসাতে এই চক্রান্ত করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ঘটনার রাতে ইসরাইলকে কৌশলে রাস্তা থেকে ডেকে কদর আলীর বাড়ির ভেতর নেওয়া হয়। এরপর সেখানে তাকে আটকে রেখে লাঠিসোঁটা ও পেরেকযুক্ত অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ইসরাইলের পা ভেঙে যাওয়াসহ শরীরে গুরুতর জখম সৃষ্টি হয়েছে।
সিমারুল মণ্ডল আরও দাবি করেন, বর্বরোচিত এ হামলা আড়াল করতে এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে ‘চুরির নাটক’ সাজানো হয়েছে। এমনকি নিজেদের নির্দোষ প্রমাণ ও আত্মরক্ষার অজুহাত তৈরি করতে ওই বাড়ির পুরুষ সদস্যরা নারীদের পোশাক ও বোরকা পরিধান করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমার ভাইকে চোর সাজিয়ে মূল অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। একতরফা বক্তব্যের ওপর ভিত্তি করে যাতে কোনো বিভ্রান্তিকর খবর প্রকাশিত না হয়, সেজন্য ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ করছি।’’
এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান তিনি।
সেপ্টেম্বর ২০, ২০২৫
জানু ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।