এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ট্রাকে থাকা প্রায় ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর এলাকার পাট ব্যবসায়ী ডাবলু, নুরুল, শুকুর ও শরিফুল দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে পাট কিনে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করে আসছেন। অন্যান্য দিনের মতো সোমবার বিকেলে তারা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর উদ্দেশ্যে একটি ট্রাকে পাট লোড করছিলেন। ট্রাকে পাট তোলার কাজ যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখনই পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট হয়।
মুহূর্তের মধ্যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ ট্রাকে থাকা শুকনো পাটের ওপর ছিটকে পড়ে। শুকনো পাট হওয়ায় সঙ্গে সঙ্গেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে বড় ধরনের বিপদ এড়াতে তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধির পরিচয় দেন ট্রাকচালক। তিনি পুরো ট্রাক ও অবশিষ্ট পাট রক্ষা করতে দ্রুত গাড়িটি নদীর ঘাটের পানির মধ্যে নামিয়ে দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডাবলু, নুরুল, শুকুর ও শরিফুল জানান, "আমরা প্রতি মৌসুমে বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকদের কাছ থেকে পাট কিনে পাইকারি বিক্রি করি। ট্রাকে লোড শেষ হওয়ার মুহূর্তেই শর্ট সার্কিটের আগুনে আমাদের চোখের সামনে সব শেষ হয়ে গেল। ট্রাকে থাকা প্রায় ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।"
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে, এতে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়লেন। তবে চালক ট্রাকটি দ্রুত নদীর ঘাটে নামিয়ে দেওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্পূর্ণ ট্রাক পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।"
অক্টোবর ২৮, ২০২৪
জানু ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।