এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে মুক্তির পর নিজের সঙ্গে ঘটা এই ঘটনাকে পুলিশের আনুষ্ঠানিক ‘আটক’ নয়, বরং ‘অপহরণ’ বলে দাবি করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে দিল্লির নিকটবর্তী গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার নিজ বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দিল্লির জন্তর মন্তরে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির দাবি ছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ওই কর্মসূচিতে যেন আন্দোলনকারীরা জড়ো হতে না পারেন, সেজন্য রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। সেই সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই ধ্রুব রাঠিকে তার বাসা থেকে আটক করা হয় বলে ধারণা করা হচ্ছে।
সিজেপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দাবি করেছে, শনিবার সকাল আটটার দিকে প্রায় ৫০ জন সাদাপোশাকের পুলিশ সদস্য ধ্রুব রাঠির বাসায় প্রবেশ করে তাকে আটক করেন। তবে দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাতেই তাকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ।
মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন ধ্রুব রাঠি। সেখানে তিনি অভিযোগ করেন—তাঁকে বিধিমোতাবেক গ্রেপ্তার বা আটক করা হয়নি, বিষয়টি ছিল মূলত ‘অপহরণ’। কঠিন এই সময়ে পাশে থাকার জন্য অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত শিগগিরই প্রকাশ করবেন বলে জানান তিনি।
এদিকে দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধ্রুব রাঠি যদি পুনরায় জন্তর মন্তরে বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করেন, তবে তাঁকে আবারও আটক করা হতে পারে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
অক্টোবর ১১, ২০২৬
অক্টোবর ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।