এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শপথ নেওয়ার পর থেকে গত সাড়ে ছয় মাসে কোনো ধরনের সরকারি অর্থ আত্মসাৎ বা দুর্নীতির সঙ্গে যুক্ত হননি বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। একই সঙ্গে অন্য সংসদ সদস্যদেরও দুর্নীতিমুক্ত থাকার নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা বলেন, “গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে নিজের বিবেক ও সজ্ঞানে বলছি—এই সাড়ে ছয় মাসে আমার দ্বারা এক টাকারও সরকারি দুর্নীতি হয়নি। আমার পাশে যাঁরা বসে আছেন, তাঁরাও একই নিশ্চয়তা দেবেন।”
তিনি আরও দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্যের পক্ষ থেকেও সততার একই ধরনের নিশ্চয়তা আসবে। এ সময় তিনি মন্তব্য করেন, অন্য ২১২ জন সংসদ সদস্য দুর্নীতি করেননি—এমন নিশ্চয়তা কেউ দিতে পারলে তিনি নিজে রাজনীতি ছেড়ে দেবেন।
বক্তব্যে দেশের চিনি উৎপাদন ও আমদানিনির্ভরতা নিয়ে কথা বলেন এই সংসদ সদস্য। তিনি জানান, দেশে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। অথচ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে উৎপাদন কম হওয়ায় প্রতিবছর বিপুল পরিমাণ চিনি বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে।
আমির হামজা বলেন, “চিনিকলগুলোর অধীনে প্রায় ৭২০ বিঘা জমি পড়ে রয়েছে। নিজেদের এত সম্পদ থাকার পরও কেন বিদেশ থেকে চিনি আমদানি করতে হবে? দেশের বন্ধ চিনিকলগুলো চালু করা গেলে স্থানীয় উৎপাদন বাড়ানো সম্ভব। এতে বিদেশের ওপর নির্ভরতা কমবে এবং বাজারে অসাধু সিন্ডিকেটের প্রভাবও নিয়ন্ত্রণে আনা যাবে।”
বিদ্যমান সংকট নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে সার, বীজ, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে দেশের মানুষের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অথচ এসব মৌলিক সমস্যা সমাধানে সরকারের কার্যকর কোনো মনোযোগ দেখা যাচ্ছে না; বরং দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার পথ খোঁজা হচ্ছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।