এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে বিএনপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়—খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের যাচাইবাছাইবিহীন তথ্য প্রচার না করতে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।
রাতেই বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আরেক পোস্টে জানানো হয়, চেয়ারপারসনের স্বাস্থ্যগত বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান সাংবাদিকদের বলেন, ‘আজ মেডিকেল বোর্ড বসেছিল। তারা ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা–ব্যবস্থা গ্রহণ করছে।’
এদিকে একই রাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,
‘বেগম খালেদা জিয়ার জ্ঞান আছে, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আমরা দূরত্ব রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ নন, তবে ইনশা আল্লাহ উন্নতি হতে পারে।’
চিকিৎসার সর্বোচ্চ স্বার্থে হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দিয়েছেন পরিবার ও দলীয় নেতারা।
এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ডিসেম্বর ২৮, ২০২৫
নভেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।