এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, রাজ্জাক জুট মিলের মালিক ও মধুখালী উপজেলার বাসিন্দা মোঃ আবুল বাসার খাঁন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে মধুখালী রাজ্জাক জুট মিলের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। সভায় ফরিদপুর, আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মোঃ আবুল বাসার খাঁন বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনীতিতে আসার উদ্দেশ্য ক্ষমতা অর্জন নয়—মানুষের সেবা করা। ফরিদপুর-১ আসনের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।”
তিনি আরও বলেন,আমার শিল্প-কারখানায় হাজারো মানুষ জীবিকার সন্ধান পায়। কর্মসংস্থান সৃষ্টি, সড়ক যোগাযোগের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিস্তারে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণ আমাকে সুযোগ দিলে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন নিশ্চিত করব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।