এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এডুকেশন কর্নার
পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলন আয়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মোহাম্মদ নূরুল ইসলাম চন্দ্রপাড়া ডিগ্রী কলেজ সদরপুর এ সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সকাল-এর প্রকাশক জনাব আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খাঁন, ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আযম, ব্র্যাক ব্যাংক পিএলসি, টেকেরহাট শাখার এভিপি মো. ইকবাল হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, এস এম শাহজাহান চাষী জীবি কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক , আমজাদ হোসেন পলাশ সিনিয়র শিক্ষক ফরিদপুর উচ্চ বিদ্যালয়,
মো. ফায়সাল আলাম, মো. ইলিয়াস হোসেন, জাহাঙ্গীর আলম, অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল, ফরিদপুরের মো. দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিজ্ঞান উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
উৎসবজুড়ে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন এবং জ্ঞানভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্প প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের প্রশংসা অর্জন করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের
মোট ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ।এ ও বি ক্যাটাগরির মোট ছয় জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশন অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মার্চ ১১, ২০২৫
জানু ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।