পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১১ অক্টোবর, ২০২৬ ৬:১৯ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাসুদ সাঈদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডেঙ্গু সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। এছাড়া জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কঠোর হস্তে দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, "একটি সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যকর পিরোজপুর গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।