এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অসাবধানতাবশত মাহিন্দ্রা ট্রাক্টরে মাটি পরিবহনের কারণে ব্যস্ততম পাকা সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় সরকারি ডিসি রোডে পড়ে থাকা মাটির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী হাজারো পথচারী ও যাত্রীসাধারণ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশের বিভিন্ন জায়গা থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে মাহিন্দ্রা ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছে। কোনো ধরনের আচ্ছাদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়া মাটি বহন করায় গাড়ির ঝাঁকুনিতে তা পিচঢালা সড়কে পড়ে যাচ্ছে। এতে খিরাতলা জামে মসজিদের উত্তর পাশ, ডক্টরস কেয়ার মডেল স্কুলের সামনের অংশ, খিরাতলা হাজীবাড়ী মার্কেট এবং স্থানীয় ‘ক্যাফে ভোজন বিলাশ’ রেস্তোরাঁর সামনের সড়কজুড়ে মাটির আস্তরণ তৈরি হয়ে রাস্তা মারাত্মক পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর জমে থাকা মাটির কারণে বিশেষ করে মোটরসাইকেল চালক ও পথচারীরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। মাটির ওপর দিয়ে চলার সময় চাকা পিছলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় প্রতিদিনই আহত হচ্ছেন। রেস্তোরাঁয় আসা-যাওয়া করা মানুষ এবং পথচারীরাও পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুলের সামনের সড়কে মাটি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি বা বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দাবি, মাটি পরিবহনের সময় নিয়মনীতি মানা এবং রাস্তায় পড়ে যাওয়া মাটি দ্রুত অপসারণ করে পানি দিয়ে সড়ক পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।
এ অবস্থায় সড়ক থেকে দ্রুত মাটি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সড়কে মাটি ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিজয়নগর উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।