এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলার ঘটনা। কোনো ধরনের ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে তাঁর কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় একটি মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।”
ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, “বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারেন?”
হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক আরও বলেন, “ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না, ইনশাআল্লাহ।”
এর আগে কুষ্টিয়ায় একটি মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পৃক্ততা নেই।
অক্টোবর ২৯, ২০২৪
জুলাই ১৯, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।