এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামান্য জ্বর ও পেটে ব্যথা নিয়ে সুস্থ অবস্থায় হেঁটে হাসপাতালে যাওয়া সাড়ে চার বছরের শিশু আভানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুল চিকিৎসা, চরম অবহেলা ও সময়ক্ষেপণের গুরুতর অভিযোগ তুলেছেন শিশুটির পরিবার। রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশু আভানের বাবা গণমাধ্যমকর্মী মৃদুল ইসলাম। একমাত্র সন্তানকে হারিয়ে হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সন্তানের মৃত্যুর পর ক্ষোভ ও আহাজারি প্রকাশ করে মৃদুল ইসলাম বলেন, *“আমার ছেলেটারে ওরা মেরে ফেলল ভাই! ও একদম সুস্থ বাচ্চা, হেঁটে হেঁটে হাসপাতালে এসেছে। তিন দিন ধরে ওয়ার্ডে সাধারণ খাবার খাচ্ছিল, কথা বলছিল। অথচ এখানে একটা ক্যানুলা পর্যন্ত ঠিকমতো করতে পারেনি। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ আর ভুল চিকিৎসার কারণেই আমার বাচ্চাটার অবস্থা খারাপ হয়েছে।”*
একমাত্র সন্তানকে ঘিরে ভবিষ্যৎ স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, *“আমি চাকরি ছেড়ে ওকে সময় দিতাম, ছোটখাটো কাজ করতাম। আভান একটা লাল গাড়ি কিনবে বলে আমি টাকা জমাচ্ছিলাম। আমার সব শেষ হয়ে গেল।”*
স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ইউনিভার্সেল মেডিকেল কর্তৃপক্ষ ছাড়পত্র ও প্রয়োজনীয় মেডিকেল নথিপত্র দিতে ঘণ্টার পর ঘণ্টা গড়িমসি করে সময় নষ্ট করে। সময়মতো স্থানান্তর করতে না পারায় শিশুটির মৃত্যু ঘটে বলে দাবি পরিবারের।
**হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য:**
তবে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক দাবি করেন, চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি ছিল না।
তিনি বলেন, *“চিকিৎসকদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সকল প্রটোকল মেনেই চিকিৎসা দেওয়া হয়েছে। কোনো জায়গায় বিন্দুমাত্র ঘাটতি ছিল না। শিশুটি আমাদের এমডি স্যারের পরিচিত হওয়ায় আরও বাড়তি যত্ন নেওয়া হয়েছিল। কিন্তু শিশুদের ক্ষেত্রে অনেক সময় হঠাৎ রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়, যা পরে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। এটি একটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।”*
হাসপাতালটির পরিচালক আরও জানান, রোগীর স্বজনদের অসন্তোষ ও অভিযোগের প্রেক্ষিতে পুরো বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেছেন শিশুটির স্বজনেরা।
জুন ৩০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।