এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মক্কা ও মদিনায় কোনো ধরনের নিরাপত্তা হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না, বরং সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৌদি আরবের নেতৃত্বাধীন ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের যুক্ত হওয়া এবং সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে মক্কা প্যাক্টে যোগ দেয়নি। তাই সেখানে এখনই সৈন্য পাঠানোর কোনো প্রশ্ন ওঠে না। তবে সম্প্রতি সৌদি আরবে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ও হামলার খবর আসছে, সে বিষয়ে আমরা দেশটির সরকার এবং জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছি। আমরা চাই এই সংঘাত অবিলম্বে বন্ধ হোক।”
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি সরকারের পাশে থাকার বার্তা দিয়ে এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতোমধ্যে সৌদি যুবরাজকে (ক্রাউন প্রিন্স) একটি চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি ‘মক্কা-মদিনা ইস্যুতে বাংলাদেশ কোনো আপস করবে না’—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে শামা ওবায়েদ বলেন, “মক্কা ও মদিনার বিষয়টি আমাদের কাছে শুধুই কোনো কূটনৈতিক ইস্যু নয়; এর সঙ্গে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর গভীর আবেগ ও অনুভূতি জড়িয়ে রয়েছে। সেই জায়গা থেকে সেখানে কোনো ধরনের হুমকি তৈরি হলে বাংলাদেশি হিসেবে আমরা বসে থাকতে পারি না। অবশ্যই আমরা তাদের সহায়তায় এগিয়ে আসব।”
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় বাংলাদেশি নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যের উল্লেখ করে জানানো হয়, হামলায় এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আহত ২৪ জনেরও বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বক্তারা অনতিবিলম্বে এই সংঘাত অবসানের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, যুদ্ধের কারণে নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে এবং অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। অবিলম্বে এই রক্তক্ষয়ী পরিস্থিতি বন্ধ হওয়া প্রয়োজন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।