চরভদ্রাসনে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৯ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সারাদেশের মতো একযোগে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। দেশের অন্যান্য উপজেলার মতো চরভদ্রাসন থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা ভার্চ্যুয়ালি এ উদ্বোধনী পর্বে যুক্ত হন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহীদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান। 

জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা। 

এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্যা, সদস্য মো. কুদ্দুস আলী এবং উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর। 

প্রেস কনফারেন্সে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত তথ্যসংগ্রহকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মসূচিটির লক্ষ্য, উদ্দেশ্য এবং কীভাবে স্বচ্ছতার সঙ্গে সঠিক উপকারভোগীদের তথ্য সংগ্রহ করা হবে—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।