এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির আঙিনায় জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পল্লী কবি জসীমউদ্দীনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াসিন কবির এর সভাপতিত্বে কবির ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ,
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান সহ ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ , পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা পল্লীকবি জসীমউদ্দীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।