এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে ব্যস্ত মহাসড়কে যাত্রীবেশে এক নারীর কাছ থেকে অস্ত্রের মুখে প্রায় সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্বামী ও শিশুসন্তানের সামনেই বাসে ওঠার মুহূর্তে ভুক্তভোগীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শামিম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের আংটি ও একটি কানের দুল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ।
গ্রেপ্তার শামিম টাঙ্গাইল সদর থানার আয়নাপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার কুরগাঁও পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, শামিমের বিরুদ্ধে ইতিপূর্বেও ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী তার স্বামী ও শিশুসন্তানকে নিয়ে মানিকগঞ্জগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ‘সেলফি পরিবহন’-এর একটি বাস এসে থামলে অন্য যাত্রীদের সঙ্গে তিনিও বাসে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই যাত্রীবেশে ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর হাতব্যাগটি ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, ব্যাগটিতে প্রায় ৩ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার, ৩ ভরি রুপার নূপুর এবং নগদ ২০ হাজার টাকাসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল ছিল।
ছিনতাইয়ের সময় ভুক্তভোগীর চিৎকারে বাসটির কন্ডাক্টর এগিয়ে এসে ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। তবে ধস্তাধস্তির একপর্যায়ে মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তি ও তদন্তের ভিত্তিতে ৩ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে স্মৃতিসৌধের বিপরীত পাশে ‘প্রয়াস মামা মার্কেট’ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ভুক্তভোগীর শনাক্ত অনুযায়ী শামিমকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এসআই মো. শফিউল আলম সোহাগ জানান, গ্রেপ্তার শামিমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারসহ বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, জাতীয় স্মৃতিসৌধের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনার মূল ফটকের সামনে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুরো চক্রটিকে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
আগস্ট ২, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
ঢাকা | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।