এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মো. রফিক মোল্যা আর নেই। শনিবার (৩ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সদরপুরের মুক্তিযোদ্ধা পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় শনিবার বিকেল ৪টার দিকে তাঁর নিজ বাড়িতে। উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
বীর মুক্তিযোদ্ধা মো. রফিক মোল্যার জীবন ছিল দেশপ্রেম, সাহস ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন কিশোর। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মানুষের মুখে স্বাধীনতাযুদ্ধের কথা শুনে দেশমাতৃকার টানে আর বাড়ি ফেরেননি। মুক্তিযুদ্ধে অংশ নিতে সরাসরি যোগ দেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় তিনি আহত হন। তাঁর ত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি আহত মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি ভাতাও পেতেন।
মুক্তিযুদ্ধের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসর জীবনেও তিনি মানুষের পাশে ছিলেন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মো. রফিক মোল্যা ছিলেন স্পষ্টভাষী, সাহসী ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. রফিক মোল্যার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আগস্ট ১৪, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।