এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে ধানের জমির আইলের পাশ থেকে ইব্রাহিম (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী এলাকার একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বানিয়ারী এলাকার কৃষক ইছাহাক মোল্যার ধানের জমির আইলের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত যুবকের কোমরে বিদ্যুৎ-সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি প্লাইয়ার্স (প্লাস) গোঁজা ছিল। এছাড়া ঘটনাস্থলের অদূরে জমিতে সেচ দেওয়ার একটি বৈদ্যুতিক মোটরের তার কাটা অবস্থায় দেখা যায়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে বোয়ালমারী থানার পুলিশ জানায়, যুবকের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।