এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে র ন সু জ ল সংগীত নিকেতনের উদ্যোগে পঞ্চকবির স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক সংগীত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মহিম স্কুলের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান চৌধুরী সাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রনধীর সাহা, সাবেক পিটিআই ইনস্ট্রাক্টার নিতিশ চন্দ্র বিশ্বাস, চর ভদ্রাসন কলেজের প্রফেসর মিন্টু রায় এবং সরকার ইয়াসিন কলেজের সাবেক অধ্যাপক রাখাল চন্দ্র চক্রবর্তী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহিম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লীকবি জসীমউদ্দীনের গান, লালনগীতি ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।