এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় ডাব প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হাসান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার গৌড়দিয়া বাজারসহ আশপাশের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে তাঁর নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
অ্যাডভোকেট নাজমুল হাসান উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি রামকান্তপুর ইউনিয়নের প্রথম আইনজীবী হিসেবে পরিচিত এবং বর্তমানে ফরিদপুর আদালতে নিয়মিত আইন পেশায় নিয়োজিত রয়েছেন। স্থানীয়ভাবে একজন শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে সালথা-নগরকান্দা এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ফসলি জমি সংরক্ষণ, কৃষিপণ্যের সঠিক ব্যবস্থাপনা এবং ইউনিয়নভিত্তিক আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদামঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকের উৎপাদিত ফসল নষ্ট না হয়। এলাকার খাল পুনরুদ্ধার, নতুন খাল খনন এবং সুইসগেট সংস্কারের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে। পাটসহ প্রধান অর্থকরী ফসল সংরক্ষণের জন্য মৌসুমভিত্তিক পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হবে এবং কৃষকদের কীটনাশকের সঠিক ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শিক্ষাখাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, প্রতিটি গ্রামে শিশু-কিশোরদের দশম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে সচেতনতা কর্মসূচি নেওয়া হবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত সায়েন্স ফেয়ার আয়োজন, কলেজগুলোকে ধাপে ধাপে স্নাতকোত্তর পর্যায়ে উন্নীত করা এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কলেজভিত্তিক জব ফেয়ারের আয়োজন করা হবে। ইউনিয়নভিত্তিক সমৃদ্ধ পাঠাগার নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
স্বাস্থ্যসেবার উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা বৃদ্ধি, ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল কার্ড চালুর উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি প্রতিটি সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট আপনার আমানত। ব্যক্তি বা দলের জন্য নয়, এলাকার উন্নয়নের স্বার্থে ডাব প্রতীকে ভোট দিন।
গণসংযোগে বাংলাদেশ কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ১, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।