এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির বলেছেন, “নতুন নেতৃত্বে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সংগঠন নতুন প্রাণ পেয়েছে, তবে তৃণমূলের অভিমান ও অসন্তোষও উপেক্ষা করা যায় না।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নবগঠিত তিন উপজেলা বিএনপির কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে যারা কমিটিতে স্থান পাননি তাদের প্রতি সহমর্মিতা ও সমর্থন প্রকাশ করেন।
মনিরুজ্জামান মনির বলেন, বর্তমানে তিন উপজেলায় অনেক তৃণমূল নেতা-কর্মীর মধ্যে অভিমান, অভিযোগ ও অসন্তোষ দেখা যাচ্ছে। বঞ্চিতদের তালিকাও বেশ দীর্ঘ। তাই কমিটি গঠনে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি—সংযোজন ও বিয়োজনের মাধ্যমে দ্রুত সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করুন।
তিনি আরও বলেন, আমাদের সকলের লক্ষ্য এক—দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা। তাই ব্যক্তিগত অভিমান বা বিভক্তি ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে নেত্রী ও নেতার হাতকে শক্তিশালী করতে হবে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তার এই বার্তা ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।