এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি উপলক্ষে প্রথমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় ৩০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শেখ মাসুদ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। তাঁরা মহান এই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাকিব মিয়া রাকিব, প্লাবন শেখ, ইমরান হাওলাদার, রকি খান, মিন্টু শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।