এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদুল আজহা পরবর্তী সময়ে সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ৪নং ষোলঘর ইউনিয়ন পরিষদের দুই মেয়াদের সফল চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলাম।
শনিবার সকাল ১০টায় ষোলঘর বাসস্ট্যান্ড থেকে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় তিনি রাস্তার দুই পাশের দোকানদার, পথচারী, অটো ও ভ্যানচালকসহ সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি ষোলঘর বাজারের কাঁচাবাজারসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। সবশেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন তিনি।
জনপ্রিয় এই চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে আসা বিভিন্ন ওয়ার্ডের মুরুব্বিরা একযোগে তাকে তৃতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয়রা বলেন, "স্বাধীনতার পর থেকে আমাদের ইউনিয়নে অনেক চেয়ারম্যান এসেছেন, কিন্তু আজিজুল ইসলাম যেভাবে জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করেছেন, তা নজিরবিহীন। তিনি পুনরায় নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে এবং কোনো কাঁচা রাস্তা থাকবে না। আমরা তাকে আবারও চেয়ারম্যান হিসেবে পেতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।"
শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলাম বলেন, "ঈদ মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনন্য বার্তা নিয়ে আসে। আমি দীর্ঘ সময় ধরে এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করছি। ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।"
তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা দেশজুড়ে নতুন আশার সঞ্চার করেছে। এছাড়া মুন্সীগঞ্জের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ আমাদের এলাকার জন্য একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।"
আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সকলের দোয়া চেয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন, আরিফুল ইসলাম লিপটন, রফিকুল ইসলাম, শেখ মগদম, মহাদেব দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।