এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ছাত্রনেতা খাইরুল ইসলাম রোমানের আয়োজনে এই মানবিক কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, "জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা সমাজসেবামূলক এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। মানুষের প্রয়োজনে ও জনকল্যাণমূলক কাজে ছাত্রদল সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী আনোয়ার পাশা, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওয়ালিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচির শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাহারুল ইসলাম রবিন।
জুলাই ১০, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।