এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমানের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি ঘটনার রহস্য ঘিরে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে ঘটনার পাঁচ দিন পর এক প্রতিবেশীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ইউনুচ মোল্যা (৪৫)-কে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়। সোমবার তাকে নিজ বাড়ি থেকে পুলিশ হেফাজতে আনা হয়েছিল। গ্রেপ্তার ইউনুচ মোল্যা আলফাডাঙ্গার পাকুড়িয়া গ্রামের মৃত মনির উদ্দিন মোল্যার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পাকুড়িয়া গ্রামের একটি বাগানসংলগ্ন স্থান থেকে শিশু জায়ানের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে নিহতের মা সিনথিয়া বেগম থানায় মামলা দায়ের করেন।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার পাওয়া একটি রশি তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উঠে আসে। এই আলামত বিশ্লেষণ করে পুলিশ স্থানীয় এক দোকান থেকে রশি কেনার তথ্য পায় এবং সেই সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে ইউনুচ মোল্যাকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন বিশ্বাস জানান,
মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হবে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন,তদন্তে পাওয়া তথ্য ও সন্দেহের ভিত্তিতে একজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
অন্য খেলা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।