এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) বলেন, "জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সবসময় বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।"
সাক্ষাৎকালে জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস অমিত, নির্বাহী সভাপতি ঋত্বিক কুন্ডু, সাধারণ সম্পাদক অয়ন সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু আচার্য এবং সাংগঠনিক সম্পাদক শুভ দাস।
এছাড়া মহানগর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি উদয় সরকার, সাধারণ সম্পাদক শৌভিক সাহা, নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সিনিয়র সহ-সভাপতি কিশোর দাস, সাংগঠনিক সম্পাদক অপর্ণ দত্ত, দপ্তর সম্পাদক অর্ক শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্নীল সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৌরভ মালো, সদস্য বিবেক মালো ও সাবেক সদস্য অর্ণব দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।