এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচি’র প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে ফরিদপুর শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে জেলা যুবদলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি মহলের বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
বক্তারা বলেন, জনগণের কল্যাণে গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। একইসঙ্গে জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি পূরণেও সরকার বদ্ধপরিকর। এ সময় তারা আরও বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে ব্যাহত করতে একটি মহল মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা ফরিদপুরের সচেতন জনগণ কখনোই মেনে নেবে না এবং তা প্রত্যাখ্যান করবে।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া ও এম টি আক্তার টুটুল এবং জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন।
এ সময় ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুলাই ১৭, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৬
ফেব্রু ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।