এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোরের দিকে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে এ আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় আইসিইউ থেকে স্থানান্তরের সময় নাসরিন নাহার নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে দুই নার্সসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত নাসরিন নাহার খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরের দিকে হাসপাতালের চতুর্থ তলায় ধোঁয়া দেখতে পেয়ে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আইসিইউসহ কয়েকটি ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। এসময় নাসরিন নাহারকে বাইরে বের করার পর হাসপাতালের বারান্দায় তার মৃত্যু হয়। তবে একই ইউনিটে চিকিৎসাধীন দিঘলিয়া উপজেলার শেখ আবুল হাসেম (৯৬) নামের অপর এক রোগী আগুন লাগার আগেই ভোরে মারা গেছেন বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে হাসপাতালের বেশ কিছু আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়েছে।
ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।