নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৪ অক্টোবর, ২০২৬ ১১:০১ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

নোয়াখালী সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবীর উৎসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নোয়াখালী পৌরসভার মধুপুর, দত্তেরহাট, মাইজদী বাজার, আয়কর অফিস এলাকা ও হাপার গোড়া এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে প্রকাশ্যে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফায়েক আদনানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আনোয়ার হোসেন সাদ্দামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মুসলিম কলোনির (আলী আহাম্মদ মিয়া বাড়ি) মৃত মাঈন উদ্দিন সোহেলের ছেলে ফায়েক আদনান (৩০) এবং সোনাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার (আব্দুল বারেক মিয়ার বাড়ি) মৃত রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম (৩৫)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে এমন সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।