জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
১৩ অক্টোবর, ২০২৬ ৪:৫১ পিএম
শেয়ার করুন:
জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বার্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বিশেষ সভায় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে এডিস মশার বিস্তার রোধে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণের হার তুলনামূলক বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন তিনি।

ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করতে হবে। পাশাপাশি মসজিদের জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় করণীয় সম্পর্কে আলোকপাত করার ব্যবস্থা নিতে হবে।

সভায় মশার প্রজনন রোধে সরকারি আবাসিক কোয়ার্টার এবং হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মাঠপর্যায়ে কার্যক্রম ফলপ্রসূ করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।