এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যশোর সদর উপজেলায় ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল নামে একজন খালের পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন এবং মনিরুজ্জামান নামে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে তিন ব্যক্তি চান্দুটিয়া গ্রামে প্রবেশ করে একটি ইঞ্জিনচালিত নসিমন চুরির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়ার একপর্যায়ে মনিরুজ্জামান ও বিল্লাল খালে ঝাঁপ দেন। পরবর্তীতে গ্রামবাসী মনিরুজ্জামানকে আটক করতে পারলেও বিল্লাল পানির স্রোতে নিখোঁজ হন।
খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নসিমন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে। আটক মনিরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, পুলিশের তথ্যের ভিত্তিতে খালের পানিতে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।