এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুজন হলেন—বাসের চালক মো. হোসেন (৪৬) ও সহকারী (হেলপার) মো. পারভেজ মিয়া (৩৩)। হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে এবং পারভেজের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায় (বর্তমানে চট্টগ্রামের রাউজানে বসবাসরত)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পটিয়া মুজাফরাবাদ কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তল্লাশিকালে বাসের ব্যাটারি বক্সের পাশে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান মেলে। পরবর্তীতে ওই চেম্বার থেকে প্যাকেটে মোড়ানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব কায়দায় কক্সবাজার থেকে চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় ইয়াবার চালান পাচার করে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
সেপ্টেম্বর ১, ২০২৬
জুলাই ২৫, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।